আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন গোলাম শফিক ও সৈয়দ কামরুল হাসান

আবু খালেদ পাঠান ফাউন্ডেশন, কিশোরগঞ্জ,এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। এবার পুরস্কার পেলেন কথাসাহিত্যিক সৈয়দ কামরুল হাসান ও লেখক, প্রাবন্ধিক ও নাট্যকার গোলাম শফিক। ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, বিকাল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তন, বাংলামোটর, ঢাকায় এই পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত দুইজন লেখককে পুরস্কারের নগদ অর্থমূল্য ২৫ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও শংসাবচন তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই গত বছরের পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।পুরস্কার প্রদান কমিটির আহ্বায়ক, লেখক ও সম্পাদক ফয়সাল আহমেদ এর…